রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত আঠারো দলীয় জোট নেতাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেছেন।
আজ ১৮ দলীয় নেতাদের আদালতে হাজির করা হবে। সরকার যদি ভেবে থাকে বিএনপির নেতাদের জামিন না দিয়ে সরকার পতনের আন্দোলনকে দমন করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ সরকার এর মধ্যে দুর্নীতি ও নির্যাতনে নিমজ্জিত হয়ে আত্মাহত্যার পথ বেছে নিয়েছেন। আজ ১৮ দলীয় নেতাদের মুক্তি না দিলে, সরকার পতনে আত্মহত্যাই শেষ পরিণতিতে রূপ নেবে। সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদ কায়দায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে।
সংবিধান ধর্মগ্রন্থ নয়, যে পরিবর্তন সম্ভব নয়। সংবিধান মানুষের তৈরী। সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পৃক্ত করুন। অন্যথায় দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার দায়ভায় সরকারকে নিতে হবে।
অবিলম্বে নেতাদের মুক্তি দিন। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে পদত্যাগ করুন। এতে আপনার ভালো হবে। অন্যথায় জনতার আদালতে আপনাদের বিচার নিশ্চিত।
কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মেজর (অব.) মো. হানিফ, হেলেন জেরিন খান প্রমুখ।




0 comments:
Post a Comment