প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে পল্টন থানায় এ জিডি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জিডির করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রদ্রোহের মামলা করা হতে পারে’।
জিডিতে উল্লেখ করা হয়েছে- ‘১৮ এপ্রিল ১৮-দলীয় জোটের সমাবেশে সাদেক হোসেন খোকা প্রধানমন্ত্রীকে হুমকি ও উস্কানিমূলক কথা বলেছেন। সেখানে তিনি বলেন বিরোধী দলের দাবি না মানা হলে সারা বাংলাদেশে ফটিকছড়ির মতো ঘটনা ঘটিয়ে এ সরকারের পতন করা হবে।’
এ ধরনের বক্তব্য হত্যার হুমকি বলে মনে করেন এবি সিদ্দিকী।




0 comments:
Post a Comment