বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » লং মার্চের চেয়েও বেশি লোক ঢাকা অবরোধ করবে: হেফাজত

লং মার্চের চেয়েও বেশি লোক ঢাকা অবরোধ করবে: হেফাজত



স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, লং মার্চের চেয়েও বেশি লোকের সমাগম হবে ঢাকা অবরোধ কর্মসূচিতে। আগামী ২৬ এপ্রিল হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষে চট্টগ্রামের শানে রেসালত মহাসমাবেশে প্রায় ৭ লক্ষ তৌহিদি জনতার সমাগম ঘটবে। আর এই উপলক্ষে গঠিত বাস্তবায়ন কমিটি সমাবেশকে সফল করতে সর্বত্র কাজ করে যাচ্ছে। এ জন্য প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিকেলে হাটহাজারী মাদ্রাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এই বিষয়ে তিনি আরো বলেন, সমাবেশে যোগ দিতে হেফাজতে ইসলাম নেতাকর্মী ছাড়াও তৌহদি জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। তবে চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কক্সবাজার জেলা ও দক্ষিণ চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি লোক চট্টগ্রামের এই সমাবেশে যোগদান করবেন। এ সময় অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজতে ইসলামের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন