বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » লাকিকে হত্যার হুমকি : থানায় জিডি

লাকিকে হত্যার হুমকি : থানায় জিডি

ঢাকা: শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকিকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি হয়েছে। লাকি নিজে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার রাত ৯টার দিকে জিডিটি রেকর্ডভূক্ত করা হয়েছে বলে  নিউজকে নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি (তদন্ত) এম এ জলিল। জিডি নম্বর ১২৬৩ তাং- ২২ এপ্রিল ২০১৩।

লাকির জিডির বরাত দিয়ে এম এ জলিল বলেন, তিনি অভিযোগ করেছেন কতিপয় লোক মোবাইল এবং বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভোগার কারণে জিডি করা হয়েছে।

এম এ জলিল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যদি প্রযুক্তির সহায়তা নেয়া দরকার হয় তাও আমরা নেবো হুমকিদাতাকে খুঁজে বের করতে।

উল্লেখ্য, এর আগেও একবার গণজাগরণ মঞ্চের স্টেজে লাকি হামলার শিকার হয়ে হাসপাতালাতে ভর্তি হয়েছিলেন। সে সময়ে অভিযোগ উঠেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করেছে।

1 comments:

  1. This girl does not know her future. She should not do this type of non-sense attitude. It is a public function. It is a very risky affair. She should be aware of its consequence.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন