বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » , » ড. ইউনূসের বক্তব্য ‘আটারলি ননসেন্স’: অর্থমন্ত্রী

ড. ইউনূসের বক্তব্য ‘আটারলি ননসেন্স’: অর্থমন্ত্রী

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে নোবেল বিজয়ী ড. ইউনূসের বক্তব্যগুলো তাঁর ‘মস্তিষ্কপ্রসূত’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালার প্রস্তুতিমূলক সভা শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ড. ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে প্রায়শ দুটি কথা বলেন। সরকার গ্রামীণ ব্যাংককে জোর করে নিয়ে যাচ্ছে। সরকার এটা করছে, ওটা করছে। এই কথাগুলো তাঁর (ইউনূসের) মস্তিষ্কপ্রসূত। এটা আটারলি ননসেন্স।’
অর্থমন্ত্রী জানান, গ্রামীণ ব্যাংকের মালিকানা কিংবা ব্যবস্থাপনা-শৈলীতে কোনো পরিবর্তন করার ইচ্ছা সরকারের নেই। তবে পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচনের বিধিমালায় শিগগিরই পরিবর্তন আসবে। তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ারের পরিমাণ ২৫ শতাংশই থাকবে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন