বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » পবিত্র লাইলাতুল কদর আজ

পবিত্র লাইলাতুল কদর আজ

আজ ২৬ রমজান দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে এক অতি গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী বা মর্যদাসম্পন্ন রাত। পবিত্র এ রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ওপর নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কুরআন। পবিত্র কুরআনে এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। নবী করীম (সাঃ) এ রাতে নিজে ইবাদতে মশগুল থাকতেন এবং তাঁর সাহাবীদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন। রমজান মাসের ২১ থেকে ২৭ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে ধরে নেয়া হয়েছে।

পবিত্র কুরআন ও হাদিসে লাইলাতুল কদরের মহিমার কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনে বর্ণিত আছে যে, এ রাতে আল্লাহ স্বয়ং তাঁর নেক বান্দাদের কাছাকাছি চলে আসেন। যারা তাঁর ইবাদতে মশগুল থাকেন, তিনি তাদের ওপর খাস রহমত নাজিল করেন। পবিত্র এ রাতে আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করলে তা মঞ্জুর হয়। বান্দা যদি তার ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তিনি অতীতের সব গুনাহ মাফ করে দেন।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে মোবারকবাদ জানিয়েছেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

 পবিত্র এ দিনকে সামনে রেখে বিভিন্ন সংগঠন কোরআনখানি, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন