সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল জানান।
গোলাম আযমের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আরটিএনএন- কে বলেন, ‘আমি আইনজীবী নই। বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। সুতরাং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
দলের অপর স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রায়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এছাড়া দলের অন্যান্য নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে গোলাম আযমের রায় ঘোষণার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থানরত তৃণমূলের নেতাকর্মীরা ঘোষিত রায়কে সরকারের নতুন ‘নাটক’ বলে অভিহিত করেন।
অনেকেই প্রশ্ন তুলে বলেন, জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসি হলে, গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড কেন?




0 comments:
Post a Comment