বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আশরাফুল ফ্যানদের রাস্তায় দাঁড়াতেই দিলো না পুলিশ

আশরাফুল ফ্যানদের রাস্তায় দাঁড়াতেই দিলো না পুলিশ

ঢাকা: মোহাম্মদ আশরাফুল ফ্যানদের রাস্তায় দাঁড়াতেই দিলো না পুলিশ। রবিবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কম শাস্তির দাবিতে একদল যুবক সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ফেসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাবের উদ্যোগে যুবকরা বিভিন্ন ব্যানার নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। ছোট ছোট এসব ব্যানারে নানা স্লোগান শোভা পায়। এতে লেখা ছিল ‘আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট’, ‘আশরাফুলকে ক্ষমা করে দাও’, ‘আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে’

সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে আসা ক্রিকেট ভক্তরা মানববন্ধনে ঠিকঠাকভাবে দাঁড়ানোর আগেই লাঠি হাতে ধাওয়া দেয় পুলিশ। এতে তারা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। এরপরও তারা আরো কয়েক দফা জড়ো হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

পুলিশ জানিয়েছে, অহেতুক রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা এসব করছে। আর এতে তাদের কোনো অনুমতিও ছিল না। এক পর্যায়ে র‌্যাব সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

পুলিশের অমানবিক আচরণের প্রতিবাদ করে আশরাফুলভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তারা অনুমতি নেয়ার চেষ্টা করলেও পুলিশ তা দেয়নি। শান্তিপূর্ণ মানববন্ধন করতে না দেয়াটা দুঃখজনক।

বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুলের বিরুদ্ধে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় সব ধরনের ক্রিকেট থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন