ঢাকা: “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডাদেশ পাওয়ায় তা বহাল থাকলে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের সংসদ সদস্য পদ থাকবে না। তবে আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে হরতালবিরোধী অবস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন। কামরুল বলেন, “আদালত ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে নতুন সংস্কৃতি চালু হচ্ছে। এ সংস্কৃতি চালু হলে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা কী করবেন? দেশে কি আইন-আদালত থাকবে না?”
আইন প্রতিমন্ত্রী বলেন, “হরতাল দিয়ে এ দণ্ড মওকুফ করা যাবে না। রায়ে সংক্ষুব্ধ হলে এর বিরুদ্ধে আপিল করতে পারেন।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম, কৃষক নেতা এম এ করিম প্রমুখ।
আদালত অবমাননার দায়ে জামায়াতের তিন নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেল-জরিমানা করার প্রতিবাদে রোববার বিকেলে এ হরতালের ডাক দেন জামায়াত




0 comments:
Post a Comment