বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » তুহিন মালিকের গাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি

তুহিন মালিকের গাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিকের গাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এখন থেকে টকশো-তে গেলে তাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে টকশো চলাকালে এ ঘটনা ঘটে।

হামলার সময় তুহিন মালিক গাড়িতে না থাকায়তিনি অক্ষত আছেন। তবে গাড়িতে থাকা তার গাড়িচালককে মারধর করে গুরুতর আহত করা হয়।

ড. তুহিন মালিক জানান, ‘গত রাতে দুটি বেসরকারি চ্যানেলে টকশোতে অংশ নিয়েছিলাম। প্রথমে চ্যানেল আই’র ‘তৃতীয় মাত্রা’য় অংশ নেই। এরপর রাত ১১টার দিকে আরটিভির ‘আওয়ার ডেমোক্রেসি’ নামে আরেকটি টকশোতে অংশ নিতে যাই।’

তিনি জানান, এ সময় আমার গাড়িটি আরটিভি ভবনের পশ্চিম দিকে মেইন রোডে রাখা ছিল। ঠিক সাড়ে ১১টার দিকে সিলভার রঙের একটি মাইক্রোবাসে করে চারজন লোক এসে আমার গাড়িচালককে গাড়ির গ্লাস খুলতে বলে।

‘চালক গ্লাস একটু খুললে তাদের একজন জিজ্ঞাসা করে এটা কি ড. তুহিন মালিকের গাড়ি। চালক হ্যাঁ বললে একজন শটগান ঠেকিয়ে গাড়ি থেকে বের হতে বলে। চালক গাড়ি থেকে বের হলে তারা মারধর শুরু করে’ অভিযোগ করেন ড. তুহিন মালক।

তিনি বলেন, ‘একপর্যায়ে সন্ত্রাসীরা চালককে বলে- টকশোতে বড় বড় কথা বলে, বড় বড় কথা শিখছে, আবার টকশোতে গেলে গুলি করে মেরে ফেলবো। তোরে ছাইড়া দিলাম, তুই জানাই দিস।’

ড. তুহিন মালিক বলেন, ‘আরটিভির টকশো শেষ হওয়ার পর আমি ঘটনাটি জানতে পারি। পরে আরটিভি কর্তৃপক্ষ আমাকে বাসায় পৌঁছে দেন।’

এ ঘটনায় তিনি রাজধানীর তেজগাঁও থানায় একটি জিডি করেছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

1 comments:

  1. Anonymous22:03

    There is no democracy in Bangladesh. If somebody wants to express his/her opinion about the country or about the existing ruling party or a leader, a force existing in the country, is to killing that person or group of persons who are speaking against them. Practically, a jungle rule is existing in the country. Nobody cannot express one's personal opinion what is going in the country.
    Recently, Hasina has booked David Frost, a British Journalist, to express the opinion on Sheikh Mujibur Rahman. This journalist is working for Al-Jazeerah with a flat salary. A documentary on the death of SK.Mujibur Rahman and on tomb at Tongipura is made under the direction of David Frost. He has gone to Tongipur along with Hasina and her son joy. It is a type of propaganda documentary and financed by Hasina and her party. Why Haina has ventured to publicize this feature documentary at this critical of Bangladesh.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন