Home »
» বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ
ঢাকা : রাজধানীর নয়াপল্টনে দলের
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১২ জুন বুধবার সমাবেশ করবে প্রধান বিরোধী
দল বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জারির প্রতিবাদ, বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা
প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি, সকল গণহত্যার প্রতিবাদ,
দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার এবং অযোগ্য ও ব্যর্থ সরকারের পদত্যাগের
দাবিতে সমাবেশ ডেকেছে দলটি।
সোমবার বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিকাল
৩টায় নয়াপল্টনে সমাবেশ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
অনুমতি চাওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সমাবেশ কর্মসূচিকে সফল করতে
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের
জনগণকে আহ্বান জানানো হয়েছে।
0 comments:
Post a Comment