ঢাকা: ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোয় সিটি নির্বাচনের ফলাফলে এমনটি হয়েছে বলে দাবি করেছেন সরকারের দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে এবং এর বিপরীতে ১৪ দল সরকারের পক্ষে প্রচার প্রচারণা চালাতে ব্যর্থ হয়েছে। এ জন্য অপপ্রচারের বিভ্রান্তি জয়ী হয়েছে। সাথে সাথে আমাদের সৎ যোগ্য প্রার্থীরা পরাজিত হয়েছে।
সুরঞ্জিত বলেন, ‘সিটি নির্বাচন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ১৪ দল ও সরকার এ থেকে শিক্ষা নিয়ে এই গোষ্ঠীকে মোকাবেলা করতে না পারলে জাতীয় নির্বাচনে এর বিরাট প্রভাব পড়বে। সরকারের এ সংকট মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।
এ সময় জাতীয় নির্বাচনের সংকট মোকাবেলায় ১৪ দলকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র বাকসর্বস্ব ১৪ দল করলে হবে না। জোটকে আরও শক্তিশালী করতে হবে।
সিটি নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী পরাজিত হলেও একটি সুষ্ঠু নির্বাচন হওয়ায় আশাবাদ ব্যাক্ত করে সুরঞ্জিত বলেন, এ সরকারের সময় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা একটা ইতিবাচক দিক। শক্তিশালী নির্বাচন অনেক বেশী শক্তিশালী। সরকার এতে কোনরকমের হস্তক্ষেপ করে নি। এটা গণতন্ত্রের বিজয়।
তিনি বলেন, ১৪ দলের সমর্থিত প্রার্থীরা হারলেও তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। তারা জনগণের রায়কে মেনে নিয়েছে। কিন্তু বিরোধীদলীয় প্রার্থীরা হারলে জনগণের ঘাড়ে কয়েকটি হরতাল চাপতো।
সংগঠনের উপদেষ্ঠা হাজী সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গনতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুল রহমান সেলিম, জাসদের সহ-সভাপতি মীর হোসেন আক্তার, ওয়ার্কাস পার্টির নেতা কামরুল হাসান, প্রমুখ।




Suranjit is a really bastard. Hasina has been keeping with a monthly money. Why ? A huge amount of money has been spent for this bastard. He always talks nonsense. He is good for nothing. His only work is to back-bite the opposition party and make them disturbed. He is a great thief. He is an officially proven thief. Still he enjoys many advantages from Hasina. He should be kicked off.
ReplyDelete