ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়য়োগের সম্পর্ক মজবুত করতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম এগ্রিমেন্টস (টিকফা) এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে নিয়মিত আলোচনা সুযোগ সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সঙ্কুচিত হবে।’
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি দীর্ঘ দিনের। স্বল্পোন্নত দেশ হওয়ার পরও বাংলাদেশ এ সুবিধাটি পাচ্ছে না টিকফা চুক্তি না হওয়ার কারণে।
তবে বিভিন্ন রাজনৈতিক দল এই চুক্তির বিরোধিতা করে আসছে। তাদের দাবি, মেধাসত্ত্ব আইনের কঠোর বাস্তবায়ন হলে তা যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ারে পরিণত হবে বাংলাদেশ।
বিশ্লেষকদের মতে, এ চুক্তি যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিকে বাংলাদেশে অবাধ মুনাফা অর্জনের সুযোগ তৈরি করে দেবে।




0 comments:
Post a Comment