বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিশ্বজিৎ হত্যা মামলার অভিযোগ গঠন

বিশ্বজিৎ হত্যা মামলার অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ১৩ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ ডিসেম্বর সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। অবরোধ চলাকালে পুরান ঢাকার শাঁখারি বাজার এলাকায় অবরোধ সমর্থকরা মিছিল বের করলে তাতে হামলা চালায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীরা।

এ সময় তারা পথচারী স্থানীয় দর্জি ব্যবসায়ী বিশ্বজিতকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। আক্রান্ত বিশ্বজিৎ নৃশংস ও বর্বর এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে নিজেকে হিন্দু পরিচয় দিয়েও শেষ রক্ষা করতে পারেননি।

পথচারীদের কেউ কেউ বিশ্বজিৎকে পাশের ন্যাশনাল হাসপাতালে নেয়ার চেষ্টা করলে এতেও বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। এরপর প্রাণ বাঁচাতে আবার দৌড়ে বিশ্বজিৎ শাঁখারীবাজারের একটি গলিতে গিয়েই ঢলে পড়ে যান। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর মারা যান বিশ্বজিৎ।

গত ৫ মার্চ বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড ও আইনজীবীদের ওপর হামলার ঘটনায় চাপাতি শাকিলসহ ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আসামি করে সমন্বিত অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী রফিকুল ইসলাম শাকিলকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি রাজন তালুকদার বিশ্বজিতের ওপর প্রথম আঘাতকারী। কৌশলে ছুরিকাঘাত করেই ক্যামেরার আড়ালে চলে যায় সে।

অন্য আসামিরা হচ্ছে- মাহফুজুর রহমান নাহিদ, এইচ এম কিবরিয়া, কাইয়ুম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাশেদুজ্জামান শাওন, এমদাদুল হক, ইউনুস, ওবায়দুর কাদের তাহসিন, আজিজ, আলাউদ্দিন, ইমরান, মোস্তফা, লিমন, আল-আমিন, রফিক, তমাল ও  পাভেল।

1 comments:

  1. Anonymous18:36

    The butcher Awami Chatra league members killed Bishowjet. They attacked him at broad day light and murdered him with knives, gums and hockey sticks. One single person was attacked by several awami chatra league members. The awamis want to hide the fact. Many photographs of this killed were shown in the internet. The awamis can hide anything. They are the big liars . Hasina is leading this party.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন