বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিশ্বব্যাংকের সব তথ্যই সঠিক হবে এমন নয়: দুদক চেয়ারম্যান

বিশ্বব্যাংকের সব তথ্যই সঠিক হবে এমন নয়: দুদক চেয়ারম্যান


ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র বিষয়ে বিশ্বব্যাংক শুরু থেকে যা বলেছিল তার অনেক কিছুই সঠিক প্রমাণিত হয়নি বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
 
তিনি বলেন, বিশ্বব্যাংক ড. মসিউর রহমানকে নিয়ে অনেক হইচই করেছে। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে তার নাম নেই। তিনি বলেন, মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করে আমাদেরও মনে হয়েছিল যে, তার কোন সম্পৃক্ততা নেই।
 
তিনি দাবি করেন, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে কেউ জড়িত থাকলে তারা কোনভাবেই রেহাই পাবে না। দুদকের অনুসন্ধান সবার নামই বেরিয়ে আসবে। দুদকের চৌকস কর্মকর্তারাই এ বিষয়ে তদন্ত করছে বলে জানান দুদক চেয়ারম্যান।
 
সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন গত চার বছরে দায়িত্ব পালনকালে মামলার ক্ষেত্রে কখনোই তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করিনি। নির্দোষকে দোষী করা বা দোষীকে নির্দোষ করার চেষ্টা করিনি বলেও দাবি করেন দুদক চেয়ারম্যান।
 
তিনি বলেন, দুদক জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারার পেছনে অন্যতম কারণ হচ্ছে দুদকের আইন। দুদক আইনের সীমাবদ্ধতার কারণে অনেক কিছুই করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন