বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন রাষ্ট্রপতির ছেলে

আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন রাষ্ট্রপতির ছেলে


ঢাকা: আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর শূন্য হওয়া কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ। প্রার্থী বাছাইয়ে রাত ৮টায় গণভবনে বসছে দলের সংসদীয় বোর্ডের সভা।
নির্বাচনে দলটির একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী হলেও কেন্দ্র রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিককেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
 
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা নিয়ে এই আসনে ভোটারদের প্রতিনিধি নির্বাচনে ভোট হবে ৩ জুলাই। প্রার্থীতা চূড়ান্তের আগে আগ্রহীদের সাক্ষাৎকার নেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বরাবর আওয়ামী লীগের শক্তিশালী অবস্থানের এই আসনে আবদুল হামিদের ছেলে তৌফিক ছাড়াও প্রার্থী হতে চান অষ্টগ্রাম উপেজলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ অসীম। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী লড়াইয়ে থাকার কথাও জানিয়েছেন তিনি।
 
নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত নয় । ২০০৮ সালের নির্বাচনে এই আসনে আব্দুল হামিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফজলুর রহমান। এক সময় আওয়ামী লীগের এই নেতা নির্বাচনে নামলে জমজমাট লড়াই হবে উপ নির্বাচনে। তবে নির্বাচন করার ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না তিনি।
 
গত ২২ মে কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৬ জুন। ১৭ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৯ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে।
 
২২ এপ্রিল সংসদের স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন