তাজা নিউজ
সময়ের সর্বশেষ সংবাদ
বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত |
বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র্যাবের |
প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
ধর্ম
তথ্যপ্রযুক্তি
বিভাগ সংবাদ
ঢাকা
চট্রগ্রাম
রাজশাহী
সিলেট
বরিশাল
খুলনা
রংপুর
শিক্ষা
শিল্প-সাহিত্য
আইন-আদালত
স্বাস্থ্য
Home
» » কামরান-আরিফের প্রচারণায় মাঠে নামবেন কেন্দ্রীয় নেতারা
কামরান-আরিফের প্রচারণায় মাঠে নামবেন কেন্দ্রীয় নেতারা
সিলেট : সিলেট অঞ্চল সবক’টি দলের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সিলেটকে আলাদা গুরুত্ব দিয়ে থাকে। এজন্য সিটি নির্বাচনেও লড়াইয়ে থাকছে এ দুই দল।
সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীকে যে কোনো মূল্যে বিজয়ী করতে চান দুই নেত্রী। এজন্য নিজেদের প্রার্থীর পক্ষে কাজ করতে স্থানীয় নেতাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদেরও সিলেট পাঠাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দু-চার দিনের মধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধিদল সিলেটে আসছেন। প্রতিনিধি দলে কারা থাকছেন তাদের তালিকাও তৈরি করেছেন দলীয় প্রধানরা।
সূত্র মতে, আওয়ামী লীগ ও ১৪দল সমর্থিত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে তোফায়েল আহমদ ও আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিলেট আসছেন।
আর বিএনপি ও ১৮ দল সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল খুব শিগগিরই সিলেট আসছেন।
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের বিষয়টি আমরা এখনো ঠিক করিনি। তবে চাহিদামত কেন্দ্রীয় নেতারা সিলেটে আসবেন।’
কারা আসবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো চাহিদা জানাইনি। চাহিদা দিলে নেতারা আসবেন। তবে তোফায়েল আহমদ, আসাদুজ্জামান নূর ও রুহীকে আনার সম্ভাবনা রয়েছে।’
এদিকে, বিএনপি ও ১৮ দল সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে ড. ওসমান ফারুক ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিগগিরই সিলেট আসছেন।
প্রতিনিধিদলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ফজলুর রহমান, এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় নেতারাও থাকছেন।
এছাড়া, বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী ও জেবুন্নেছা হককে গত দুদিন থেকে বেশ জোরালোভাবে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে।
অন্যদিকে, আরিফুল হক চৌধুরীর পক্ষে ইতোমধ্যে মাঠে কাজ করছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা। গত কয়েক দিন থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন সিলেটে সার্বক্ষণিক অবস্থান করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেন, ‘আমি সিলেটে সার্বক্ষণিকভাবে আছি। ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রীয় নেতারাও আসতে পারেন।’
Tweet
0 comments:
Post a Comment
« Prev Post
Next Post »
Home
সদ্য তাজা নিউজ
Oops! Make sure JavaScript is enabled in your browser.
সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ
কিছু দায়িত্বশীল নেতার কর্মকাণ্ড দায়িত্বজ্ঞানহীন: যোগাযোগমন্ত্রী
:নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু দায়িত্বশীল নেতা আছেন তাদের কর্মকাণ্ড দায়িত্ব জ্ঞানহীন। তারা উস্...
সিসিক নির্বাচনঃ মেয়র পদে ১৮ দলের সমর্থন পেতে পারেন জুবায়ের!
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠছেন মহানগর জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী কারাবন্দি এডভ...
মুসলমানদের উগ্রপন্থী ও বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানিয়ে তারা কোন্ স্বর্গে যেতে চান
ঈদের ছুটি শুরু হবে বলে ঘরে ফেরা মানুষ এখন কর্মক্ষেত্রের শেষ কাজগুলো গুছাতে ব্যস্ত। রাজধানীতে যানজটে পড়ে থাকতে হচ্ছে রোজাদা...
Facebook Like
অতীতের তাজা সংবাদ
অতীতের তাজা সংবাদ
04/07 - 04/14 (2)
04/14 - 04/21 (122)
04/21 - 04/28 (70)
04/28 - 05/05 (44)
05/05 - 05/12 (34)
05/12 - 05/19 (27)
05/19 - 05/26 (31)
05/26 - 06/02 (27)
06/02 - 06/09 (27)
06/09 - 06/16 (11)
06/16 - 06/23 (12)
06/23 - 06/30 (9)
06/30 - 07/07 (2)
07/14 - 07/21 (5)
07/28 - 08/04 (13)
08/04 - 08/11 (52)
08/11 - 08/18 (1)
09/29 - 10/06 (1)
বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন
0 comments:
Post a Comment