খালেদা জিয়া তার বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অন্য দেশগুলো এ জাতীয় যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে খবর এসেছে তাও না নেওয়ার জন্য আহ্বান জানান।
বক্তব্যের এক পর্যায়ে বিকেল ৪টা ৯ মিনিটের দিকে খালেদা জিয়া বলেন, ‘বলা হচ্ছে, আমি নাকি যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়ে জিএসপি সুবিধা বাতিল করতে বলেছি। কিন্তু আমি এই ধরনের কোনো চিঠি দেইনি।’
তখন সংসদে উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কপিতে একটি চিঠি খালেদা জিয়াকে দেখান। তখন খালেদা জিয়া বলেন, ‘এই চিঠি আমার না। আমি তার প্রমাণ দেখাতে পারি। বাইরের কোনো একটি পত্রিকা আমার নামে এই চিঠি ছেপেছে।’
তিনি বলেন, ‘আমি জিএসপি সুবিধা বাতিল নয় বরং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে আমার যতবার সুযোগ পেয়েছি, ততবার এ বিষয়ে আরো সুবিধা বাড়ানোর অনুরোধ করেছি। বলেছি, যে পোশাক শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য আপনার জিএসপি সুবিধা বাতিল করবেন, তাতে শ্রমিকদেরই বেশি ক্ষতি হবে।’
এর আগে শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
এর পরপরই বিকেল ৩টা ৫৪ মিনিটে বক্তব্য শুরু করেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।




0 comments:
Post a Comment