বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ‘তারেক রহমানের ওপর ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান’

‘তারেক রহমানের ওপর ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান’

লন্ডন: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম নিয়ে প্রকাশিত হয়েছে ‘পলিটিক্যাল থট অব তারেক রহমান-এমপাওয়ারমেন্ট অব দ্য গ্রাসরুটস পিপল’ শীর্ষক ইংরেজি একটি বই। বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজ বইটি প্রকাশ করে।

বুধবার যুক্তরাজ্যের অন্যতম সেরা বিদ্যাপিঠ ক্যামব্রিজ ইউনিভার্সিটি অব আর্মস অডিটোরিয়ামে বইটির বর্ণাঢ্য প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন অঙফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস।

বইটির ওপর আলোচনায় অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য জন ক্লেটন ও ড. ডেভিড এডগার।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন।

তারেক রহমানের ‘রাজনৈতিক ভাবনা’ নিয়ে ১৭ জন লেখকের লেখা এই বইটিতে বৃটেনের প্রখ্যাত দুই সাংবাদিকের লেখাও স্থান পেয়েছে। এরা হচ্ছেন সে দেশের মূলধারার পত্রিকা দৈনিক ইন্ডিপেন্ডেন্ট ও গার্ডিয়ান পত্রিকাসহ বিভিন্ন পত্রিকার কলাম লেখক ডেভিড নিকলসন এবং ফ্রিল্যান্স সাংবাদিক জেমস স্মিথ।  এ ছাড়াও অন্য লেখকদের মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান, প্রফেসর মুনিরুজ্জামান মিয়া, প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রফেসর খোন্দকার মুজতাহিদুর রহমান, প্রফেসর সৈয়দ রাশিদুল হাসান, প্রফেসর আব্দুল লতিফ মাসুম, এসোসিয়েট প্রফেসর শাহাবুল হক, বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের প্রেসিডেন্ট ড. মাহদি আমিন, সাংবাদিক কলামিস্ট শওকত মাহমুদ, আব্দুল হাই শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে প্রকাশিত বইটির প্রশংসা করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য বইটিতে তারেক রহমানের তৃণমূল ভাবনা বিশ্বের অন্য দেশের জন্যও অনুকরণীয় ভূমিকা রাখতে পারে বলে মত দেন তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাহেস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক এম ফয়সর আহমদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমানসহ বিপুল সংখ্যক যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী ও পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন