বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে

উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিপুল উৎসাহ-উদ্দীপনায় চার সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ ।
 
এবার চার সিটিতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় সাড়ে ১২ লাখ ভোটার।  রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনায় ১২ লাখেরও বেশি ভোটার নির্বাচন করবে তাদের প্রতিনিধি।
 
সিলেটে মেয়র পদে মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপি সমর্থিত আরিফুল হক চৌধুরী। সিলেটের ভোটার সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৪৬ জন।
 
রাজশাহীতে তিন মেয়র প্রার্থীর মধ্যে মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন ১৪ দল সমর্থিত সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও ১৮ দল সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল।এখানকার ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯১৭ জন।
 
খুলনায় এবার মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ নেতা তালুকদার আবদুল খালেক, মনিরুজ্জামান মনি এবং জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম মধু। এই সিটিতে ভোটার  চার লাখ ৫৬ হাজার ৬৪৬ জন।
 
বরিশাল সিটিতে তিন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণ, বিএনপি নেতা আহসান হাবীব কামাল এবং যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। এখানকার ভোটার সংখ্যা দুই লাখ ১০ হাজার ৮৪০ জন।
 
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনার কাজ শুরু হবে। এরপর পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে।
 
গত ২৯ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, এ চারটি সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ও ১৬ মে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ মে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন