বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » গাবতলীতে হেফাজতের তোপে সাংসদ আসলামুল

গাবতলীতে হেফাজতের তোপে সাংসদ আসলামুল

গাবতলী: ঢাকা অবরোধের অংশ হিসেবে হেফাজতে ইসলামের হাজারো নেতাকর্মী রাজধানীর গাবতলী এলাকায় অবস্থান নিয়েছে। তারা টেকনিক্যাল মোড় থেকে আমিন বাজার পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। এই এলাকার সমস্ত রাস্তা বন্ধ রয়েছে।

ফলে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসমুখী মানুষেরা চরম দুর্ভোগ পড়েছেন। পায়ে হেঁটে, রিক্সায় করে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিকে, সকালে গাবতলীয় এলাকায় হেফাজতের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম। তোপের মুখে তিনি পরে ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৮টার দিকে আসলামুল হক তার ১৫/২০ জন অনুসারিকে নিয়ে মাজার রোডের মাথায় আসেন। এ সময় তিনি হেফাজতকর্মীদের এই কর্মসূচি না করাসহ বিভিন্ন বিষয়ে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে নেতাকর্মীরা উত্তেজিত হতে থাকলে অনুসারিদের নিয়ে আসলামুল হক দ্রুত গলিতে ঢুকে পড়েন।

এর আগে ফজরের নামায পরেই গাবতলী এলাকায় বসে পড়েন হেফাজতের নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে ওই এলাকায় লোক সংখ্যা বাড়ছে। এখন টেকনিক্যাল থেকে আমিনবাজার পর্যন্ত লোকে পরিপূর্ণ হয়ে গেছে। এই সংখ্যা বেড়েই চলেছে। নেতাকর্মীরা সড়কে বসে বৃষ্টি উপেক্ষা করে স্লোগান দিচ্ছেন।

নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর হেফাজতের নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না। ১৩ দফা দাবি রাস্তায় উত্থাপন হয়েছে, রাস্তার আন্দোলনে সমাধান দিতে হবে।

অবরোধকারীরা সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। তিনি যে নির্দেশ দিবেন তারা তাই পালন করবেন বলে জানিয়েছেন। আল্লামা শফীর নির্দেশ ছাড়া তারা জীবন গেলেও রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন।

হেফাজতের অবরোধ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সকাল থেকে তারা জলকামান নিয়ে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায়নি। তারা বলছে, অবরোধ শান্তিপূর্ণ হলে তারা কোনো বাধা দেবে না।

1 comments:

  1. Anonymous18:52

    Mistakes committed by the Hefazat party-
    1.Movement of a big number
    2.Mixing of the miscreants looking like ordinary members of the Hefazat
    3. The miscreants responsible for doing bad activities in The Dhaka City-
    Taking arms and ammunition and other lethal weapons, and fighting with the law enforcement authority, exchange of bullets, setting fire on the private properties, looting of various shops, and govt.properties- Dhaka Stadium properties etc.
    3. The police, RAB and BGF totally supported the Chatra League and Chatra Dal and the fake members of the Hafazat.
    4. Burning of the Holy Quran by the so-called fake members of Hafazat introduced in the Mainstream.
    5. The Awamis and its associates planned these activities a long time ago. They did these activities in cool and cold brain.
    6. The Original plan was fabricated by the Indian agents, RAW stationed in Dhaka and other parts of Bangladesh.
    7. There are agents of the Awamis working between them and the Hafazat.
    8. The activities of the Jonoter Moncho members should be counted. They were ready to stab the members of Hafazat.
    9. The Nastik members are very active to take revenge against the Hafazat.
    10. The Hefazat members made several mistakes- giving challenge to the Awamis, big-bigheartedness of the Hafazat.
    11. All the media - TV, Press and so-called educated journalists (nastik) supported wholeheartedly the Awamis and its associates.
    12. Local administrative (awami) authorities helped the awamis and its associates.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন