বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ঘুমন্ত কর্মীদের ওপর গুলিবর্ষণ নজিরবিহীন

ঘুমন্ত কর্মীদের ওপর গুলিবর্ষণ নজিরবিহীন

স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলামের কর্মী হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ   
বলেছেন, রাতের আঁধারে শান্তিপূর্ণভাবে অবস্থানরত এবং ঘুমন্ত কর্মীদের ওপর যে ধরনের গুলিবর্ষণ এবং হামলা চালানো হয়েছে তা নজিরবিহীন। দেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া গণতন্ত্র, পরবর্তী নির্বাচন এবং সংবিধানের জন্য সহায়ক নয়। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ৫ ও ৬ই মে ঢাকার মতিঝিল এবং দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঠিক তথ্য দেশবাসীর সামনে উপস্থাপন এবং নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম সরকারের অনুমতি নিয়েই শাপলা চত্বরে সমাবেশ করেছিল। সমাবেশ চলাকালে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে। সমাবেশস্থলের বাইরে যে ঘটনা ঘটেছে তার দায়িত্ব হেফাজত ইসলামের কর্মীদের ওপর দেয়া যাবে না। যারা অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হোক। বিবৃতিতে তিনি বলেন, হতাহতের ঘটনার সঙ্গে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে। পরিস্থিতি সামাল দিতে সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে সহনশীলতার পরিচয় দিতে হবে। এরশাদ তার বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান।

3 comments:

  1. Anonymous11:57

    www.chairmanbd.blogspot.com

    ReplyDelete
  2. Anonymous12:00

    see the killing of the Hefazat member-
    please go to the link -
    www.chairmanbd.blogspot.com

    ReplyDelete
  3. Anonymous14:07

    see the killing of the Hefazat member-
    please go to the link -

    www.chairmanbd.blogspot.com

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন