কিন্তু আজ বৃহস্পতিবার নির্ধারিত দিনে শুনানি নাও হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘আজ কাদের মোল্লার মামলার শুনানি আছে। এই শুনানি নিষ্পতি না হওয়া পর্যন্ত অন্যটি ধরা মুশকিল। আমরা আগে কাদের মোল্লার শুনানি শেষ করবো। তবে কাদের মোল্লার শুনানি না হলে সাঈদীরটি মামলায় আপিলের শুনানি হবে’।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৮ ফেব্রুয়ারি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটিতে তাকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া রায়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগের প্রমাণ হয়। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি। ওই রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।
আইন অনুযায়ী শুনানি শুরু হওয়ার ৪৫ দিনের মধ্যে আবেদনের নিস্পত্তি হতে হবে। তবে যৌক্তিক কারণ দেখিয়ে আরও ১৫ দিন সময় নেয়া যাবে। কিন্তু শুনানি শুরু হতে দেরি হলে মামলায় দীর্ঘসূত্রতার আশঙ্কা করছে যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলনকারীরা।




0 comments:
Post a Comment