তাজা নিউজ
সময়ের সর্বশেষ সংবাদ
বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত |
বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র্যাবের |
প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
ধর্ম
তথ্যপ্রযুক্তি
বিভাগ সংবাদ
ঢাকা
চট্রগ্রাম
রাজশাহী
সিলেট
বরিশাল
খুলনা
রংপুর
শিক্ষা
শিল্প-সাহিত্য
আইন-আদালত
স্বাস্থ্য
Home
» » ৪২ বছরে ঢাকায় এমন হত্যাকাণ্ড আর ঘটেনি : অধিকার
৪২ বছরে ঢাকায় এমন হত্যাকাণ্ড আর ঘটেনি : অধিকার
ঢাকা
:
মতিঝিলের শাপলা চত্বরে ৬ মে মধ্যরাতে হেফাজতে ইসলামের শত শত নিরস্ত্র কর্মীকে নির্বিচারে যেভাবে হত্যা করা হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রির পর গত ৪২ বছরে ঢাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
মঙ্গলবার অধিকারের এক বিবৃতিতে বলা হয়, গুলি, রাবারে ঢাকা স্টীলের বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের হামলা চালিয়ে নির্বিচারে নিরস্ত্র হেফাজতকর্মী ও নেতাদের হত্যা করা হয়েছে। এ সময় তাদের অনেকেই দিনব্যাপী কর্মসূচির শেষে ঘুমাচ্ছিলেন।
হামলায় পুলিশ, র্যাব ও বিজিবির ১০ হাজার সদস্যের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররাও অংশ নেয় বলে উল্লেখ করেছে অধিকার।
বিবৃতিতে বলা হয়, হামলার আগেই মিডিয়াকর্মীদের সরিয়ে নেয়া হয়। এরপর পরিপূর্ণ অন্ধকারের মধ্যে নিরস্ত্র জনতার ওপর হামলা চালানো হয়। এটা অবধারিত যে অভিযানের বর্বরতা এবং হতাহতের সংখ্যা লুকানোর জন্যই এ কাজ করা হয়েছে। বিভিন্নভাবে জানা গেছে যে, এ সময় শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। হেফাজত দাবি করেছে যে, ২ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অধিকার নিহতের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে বস্তুনিষ্ঠ প্রমাণাদি পাওয়া খুবই কঠিন। তা সত্ত্বেও বেঁচে যাওয়া লোকদের কাছ থেকে এখন পর্যন্ত অভিযানের ধরন সম্পর্কে যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে নিহতের সংখ্যা খুবই বেশি হতে পারে।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজন আহত ব্যক্তি রহমাতুল্লাহ অধিকারকে জানিয়েছেন, হামলার পরে তিনি রাস্তায় অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।
অভিযোগ পাওয়া গেছে যে, আইন শৃঙ্খলা বাহিনী ট্রাক ও কাভার্ড ভ্যানে করে লাশ সরিয়ে নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত বিটিভি এবং আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন টিভি চ্যানেল ও সংবাদপত্র এ ব্যাপারে নীরব রয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর অভিযানের খবর প্রচারের কারণে সেদিন মধ্যরাতে সরকার দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
শত শত হেফাজতকর্মীকে হত্যা ও গণমাধ্যম বন্ধ করে দেয়ায় অধিকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
Tweet
0 comments:
Post a Comment
« Prev Post
Next Post »
Home
সদ্য তাজা নিউজ
Oops! Make sure JavaScript is enabled in your browser.
সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ
সাভারে পুলিশের লাঠিপেটায় ২৫ শ্রমিক আহত
সাভার (ঢাকা) : বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করতে গেলে সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ...
শবে-কদরের এবাদত-বন্দেগি শেষে খালেদা জিয়ার বিশেষ মোনাজাত
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার দিবাগত রাতে পবিত্র মক্কায় কাবা শরিফে ‘লাইলাতুল কদর’ আদায় করেন। প্রায় ২০...
রফিকুল ইসলাম খানসহ ২ নেতাকে হাইকোর্টে তলব
জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর এই রায় প্রত্যাখ্যান করে হরতালের বিবৃতি দেয়ায় ...
মিল্কি হত্যা লোপার জবানবন্দিতে এমকে আনোয়ার, নাসির উদ্দিন পিন্টুর নাম! মূল ঘটনা আড়ালের নতুন ষড়যন্ত্র কিনা?
ঢাকা: যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা এম কে আনোয়ার ও নাসির উদ্দিন পিন্টুর নাম...
ব্রাদারহুডের আন্দোলনের মুখে পিছু হটেছে মিশরের সেনা সরকার
মিশরের মুসলিম ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের মুখে দৃশ্যত পিছু হটেছে দেশটির সেনা সমর্থিত সরকার। এটাকে ইসলামপন্থী ব্রাদারহুডের প্রাথমিক ...
Facebook Like
অতীতের তাজা সংবাদ
অতীতের তাজা সংবাদ
04/07 - 04/14 (2)
04/14 - 04/21 (122)
04/21 - 04/28 (70)
04/28 - 05/05 (44)
05/05 - 05/12 (34)
05/12 - 05/19 (27)
05/19 - 05/26 (31)
05/26 - 06/02 (27)
06/02 - 06/09 (27)
06/09 - 06/16 (11)
06/16 - 06/23 (12)
06/23 - 06/30 (9)
06/30 - 07/07 (2)
07/14 - 07/21 (5)
07/28 - 08/04 (13)
08/04 - 08/11 (52)
08/11 - 08/18 (1)
09/29 - 10/06 (1)
বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন
0 comments:
Post a Comment