বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি টিআইবির

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি টিআইবির

ঢাকা : দেশে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত ৫ ও ৬ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার শ্বেতপত্র প্রকাশ ও নিরপেক্ষ বিচারিক তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার কারণে হতাহতের এবং জনসম্পত্তি বিনষ্টের ঘটনায় আমরা স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অশনিসংকেত। আমরা ৫ ও ৬ মে সংঘটিত সব ধরনের সহিংসতা ও উগ্র কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সম্পূর্ণ নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।’

এ ছাড়াও মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতের সমাবেশকারীদের অপসারণে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান পরিচালনা করেছিল, তার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং ওই অভিযানে হতাহতসংক্রান্ত গুজবের অবসানে সরকারকে দ্রুত শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘গুজব আরও সহিংসতার ইন্ধন জোগাতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে হলে গুজবের বিস্তার রোধে স্বচ্ছতার কোনো বিকল্প নেই।’

বিরাজমান সংঘাতময় অবস্থার অবসানে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক সংলাপের আহ্বানও জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন