ঢাকা: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছ বলে জানা গেছে।
বাংলাদেশ ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, ‘চট্টগ্রাম পাঠানোর কথা বলে নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা বলে তাকে লালবাগ মাদ্রাসা থেকে বের করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।’
‘লালবাগ মাদ্রাসা থেকে বের করে এনে আজাদ মাঠের কাছে এসে ডিবির কাছে আল্লামা জুনায়েদকে হস্তান্তর করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তাকীন’ জানান খেলাফত নেতা।
হেফাজত মহাসচিবকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
রবিবার ঢাকায় অবরোধ কর্মসূচিতে অংশ নিতে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
এসব হামলা-সংঘর্ষে পুরো ঢাকাজুড়ে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সে অভিযোগে হেফাজতের নেতাকর্মীদের নামে বিভিন্ন থানায় মামলা দেয়া হয়েছে। সে মামলায় জুনায়েদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।




0 comments:
Post a Comment