বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আল্লামা শফীকে চট্টগ্রামে পাঠানো হচ্ছে

আল্লামা শফীকে চট্টগ্রামে পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ চারজন নেতাকে লালবাগ কার্যালয় থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। বিকেল সোয়া ৩টার দিকে তাদের কার্যালয় থেকে একটি গাড়িতে তোলা হয়।

তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নে কার্যালয়ের সামনে থাকা সাংবাদিকদের লালবাগ জোনের ডিসি হারুন-অর রশিদ বলেন, আল্লামা শফীকে তার গাড়িতে করে সন্মানের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি চট্টগ্রাম যাবেন বলার পর তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে দুপুর ২টা থেকে লালবাগ কার্যালয়ের একটি কক্ষে আল্লামা শফীসহ চার নেতাকে নিয়ে ডিসি হারুন অবস্থান নেন। এরপর তারা সোয়া ৩টার দিকে তাদের বের করে গাড়িতে তোলা হয়।

এরপর কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আল্লামা শফীসহ চার কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করার খবর প্রচার করে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তা অস্বীকার করা হয়।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন