বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » রাজধানীতে ‘১৯ ডাকাত’ গ্রেপ্তার

রাজধানীতে ‘১৯ ডাকাত’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মিরপুর থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে  ২ নম্বর এলাকা থেকে ডাকাত সন্দেহে ১৯ ব্যক্তিকে গ্রেফতারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ছুরি, প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মসিউর রহমান দাবি করেন, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবির একটি দল সোমবার রাতে মিরপুর ২ নম্বর এলাকায় এই অভিযান চালায়। এ সময় ডাকাত দলের ১৯ সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে তিনটি রিভলবার, ছয়টি গুলি, ছয়টি ছুরি, বেশ কয়েকটি রড, একটি বিলাসবহুল (মারসিডিজ বেঞ্জ) গাড়ি, তিনটি প্রাইভেট কার, ছয়টি মোটরসাইকেল, সিএনজিচালিত তিনটি অটোরিকশা ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়।

মসিউর রহমান আরো জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা যাত্রীবেশে ভাড়ায়চালিত মাইক্রোবাস ও প্রাইভেট কারে উঠে অন্য যাত্রীদের কাছ থেকে মালামাল নিয়ে যান। এ ছাড়া তারা চালকদের কাছ থেকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যান।

মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন