বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » কিসের পর্দা, আগে নিয়ম: শিক্ষিকা মাহবুবার আচরণে ক্ষুব্ধ উদয়নের শিক্ষার্থী-অভিভাবকরা

কিসের পর্দা, আগে নিয়ম: শিক্ষিকা মাহবুবার আচরণে ক্ষুব্ধ উদয়নের শিক্ষার্থী-অভিভাবকরা

উদয়ন বিদ্যালয়ের ফটক 

তাজা নিউজ
ঢাকা: রাজধানীর সনামধন্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জোর করে শিক্ষার্থীদের ইউনিফর্মের হাতা কেটে নিয়ম মানানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।

বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণে বিস্ময়ের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের পিন্সিপাল ড. উম্মে সালেমা বেগম তাজা নিউজ- এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে তাকে আগে থেকে অবহিত না করেই এমনটি হয়েছে।

তবে তিনি বিদ্যালয়ে নতুন আসায় এ ধরনের আরো সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত মাহবুবা খানম কল্পনা বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের সহকারী প্রধান শিক্ষিকা। তার বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছে। তবে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী হওয়ায় মাহবুবা খানমের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেনি বলে সূত্র জানিয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন