সোমবার তাকে অসুস্থ অবস্থায় আদালতে হাজির করা হলে আরো ১৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এসময় তাকে একজন পুলিশ কোলে নিয়ে আদালতে হাজির করতে দেখা যায়। রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৮ মে দিন ধার্য করেছে আদালত।
ঢাকার জৈষ্ঠ্য বিচারিক হাকিম তৈয়েবুল হাসান এ দিন ধার্য করেন। একই সঙ্গে দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে এ সংক্রান্ত প্রতিবেদন ২৮ মে দাখিল করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।
বিস্ফোরক আইনে সাভার থানায় দায়ের করা মামলায় ৭দিন, এবং ট্রেন পোড়ানোর ঘটনায় রেলওয়ে (জিআরপি) থানায় দায়ের করা মামলায় ১০দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
এর আগে দেলোয়ার হোসেনকে বিভিন্ন মামলায় ৪৫দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছিল আদালত।
ছবিসূত্র: বাংলা নিউজ ২৪ ডট কম




0 comments:
Post a Comment