বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিএনপি অফিসে দোয়া-মাহফিলও করতে দেয়নি পুলিশ

বিএনপি অফিসে দোয়া-মাহফিলও করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি কামনায় দলের কার্যালয়ে আয়োজিত দোয়া-মাহফিল ভণ্ডুল করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে নয়াপল্টন কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ-জাসাস এই দোয়া-মাহফিলের আয়োজন করে।

সকাল ১০টার দিকে অনুষ্ঠান শুরুর আগে সেখানে হানা দেয় পুলিশ। একপর্যায়ে বিএনপি ও জাসাসের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পুরো নিচ তলার দখলে নেয় তারা।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর উপস্থিত থাকার কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্টন থানার এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, শিবিরের বিক্ষোভ-সমাবেশ থাকায় এবং ঢাকায় কর্মসূচি পালনে সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে দোয়া মাহফিল করতে দেয়া হয়নি।


0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন