নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মতিঝিলে ‘গণহত্যার’ প্রতিবাদে আঠারো দলীয় জোটের ডাকা দুদিনের হরতাল শুরু হয়েছে। বরাবরের মত নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ।
তবে কার্যালয়টি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।
অন্য সব হরতালের চেয়ে আজ নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় র্যাব-পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। এর সঙ্গে জলকামান ও রায়ট কার রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত রাত থেকে অবস্থান করছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীমসহ অফিস স্টাফরা।
তারা কেউই এই প্রতিবেদন পর্যন্ত কার্যালয়ের নিচে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেননি। তবে মুঠোফোনে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জানান, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে আঠারো দলের আজকের হরতাল পালন করছে।’
এদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোনো ধরনের ফৌজদারি অপরাধ সংগঠিত হলে, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।’ তবে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ৫ মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে এর প্রতিবাদে আঠারো দলীয় জোট বুধ ও বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

0 comments:
Post a Comment