ত্বকীর হত্যার খুনীদের গ্রেফতারের দাবিতে শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে মেয়র আইভী এসব কথা বলেন।
সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’র উদ্যোগে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনশনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, পুলিশকে টাকা দিয়ে কেনা হয়েছে। প্রশাসনকে উদ্যোগ নিতে বাধা দেওয়া হচ্ছে। কারণ প্রশাসন ঠিকই জানে কারা ত্বকীকে হত্যা করেছে কিন্তু তাদের ধরতে পারছে না। কারণ সবকিছু গডফাদারদের কাছে জিম্মি হয়ে আছে।
শহরে প্রকাশ্যে ওসমান পরিবারের লোকজন ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। উপরন্তু শহরে থাকা গডফাদারদের টর্চার সেলে লাঠিসোটা মজুদ রাখা হয়েছে।
মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, ওইসব গডফাদারদের আর থাকতে দেওয়া হবে না। তারা যদি মনে করে আগামীতে দেশ ছেড়ে পালাবে তাহলে ভুল করছে। নারায়ণগঞ্জবাসী মিলেই তাদেরকে প্রতিহত করবে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ওসমান পরিবার ভূমি দস্যুতা, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করেই কোটি কোটি টাকা উপার্জন করেছে। তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, নারায়ণগঞ্জকে আর জুলুমকারীদের হাতে তুলে দিতে দিব না। এ নারায়ণগঞ্জকে আমাদের রক্ষা করতেই হবে।
ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু বলেন, নারায়ণগঞ্জকে গডফাদারমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ত্বকী হত্যার পর যখন শহীদ মিনারে আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ সভা করেছি তখনই ওই ওসমান পরিবার আমাকেসহ অন্যদের হুমকি দিয়েছি। এতেই বোঝা যায় এ হত্যাকান্ডের সঙ্গে তারাও সম্পৃক্ত। কিন্তু প্রশাসন মনে হয় চোখে দেখছে না। তবে মনে রাখা প্রয়োজন জনগণ আন্দোলন শুরু করলে প্রশাসনও দেখতে বাধ্য হবে।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জের প্রশাসনের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। দেশপ্রেম থাকলে কখনো তারা খুনীদের সুযোগ দিত না।
এ সময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাংবাদিক মোস্তফা করিম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, খেলাঘরের জহিরুল ইসলাম জহির, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের অঞ্জন দাস, ত্বকীর চাচা কথা সাহিত্যিক ওয়াজিদ রেজা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায় প্রমুখ অনশনে সংহতি প্রকাশ করেন।




0 comments:
Post a Comment