বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু হরতালের কর্মসূচি ঘোষণা করেন। রাজবন্দীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই হরতাল আহবান করা হয়।
দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বুধবার বিকালের সমাবেশের অনুমতি না দেয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পরই দলীয় কার্যালয়ের সামনে থেকে বরকতউল্লাহ বুলুকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, বুধবার বিকাল ৩টায় ১৮ দলের সমাবেশ হওয়ার কথা ছিল। তবে এ সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।




0 comments:
Post a Comment