বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সমাবেশের অনুমতি পায়নি ১৮ দল

সমাবেশের অনুমতি পায়নি ১৮ দল

ঢাকা: বুধবার নয়াপল্টনে ১৮ দলীয় জোটকে প্রতিবাদ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশ অনুমতি দেয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বুধবার সকাল ১১টায় দলের প্রধান কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরা হবে বলে বিএনপির একটি সূত্র জানায়।

এ প্রসঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু বলেন, আমরা এখন পর্যন্ত  প্রতিবাদ সমাবেশের অনুমতি পাইনি। বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে ১৮ দলীয় জোটকে কেন সমাবেশের অনুমতি দেয়া হলো না তার কোনো ব্যাখ্যা দেয়নি ডিএমপি। এ ব্যাপারে মতিঝিল জোনের ডিসি আশরাফুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সমাবেশের অনুমতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।

অপরদিকে ডিএমপির অপর এক কর্মকর্তা বলেন, ১৮ দলীয় জোটকে সমাবেশের অনুমতি দেয়া হবে না। তবে কেন দেয়া হবে না সে ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু বলতে পারেননি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন