ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গনে পৌঁছান বেগম খালেদা জিয়া।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, সহ-সভাপতি সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব হোসেনসহ দল এবং অঙ্গসহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সেখানে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন বেগম খালেদা জিয়া।
পরে খামার বাড়ি থেকে দারিদ্র্য ভোজন কর্মসূচির উদ্বোধন করেন তিনি
।




0 comments:
Post a Comment