শনিবার সকালে রাজধানীর লালবাগের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি ফয়জুল্লাহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার গণমাধ্যমকে দেয়া প্রধানমন্ত্রীর অন্তঃসারশূন্য বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে ১৩ দফা বাস্তবায়নের ব্যাপারে তিনি আন্তরিক নন। তাই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কোনো সুযোগ নেই। তিনি ১৩ দফা বাস্তবায়নসহ মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে তার দলের কতিপয় বামপন্থী নেতার মিথ্যাচারের প্রতিধ্বনি ফুটে উঠেছে। হেফাজতের ১৩ দফাকে তিনি পাশ কাটিয়ে গেছেন।এতে হেফাজতে ইসলামের বিরুদ্ধে জঙ্গিবাদের আঙ্গুল তুলে তিনি সরকার ও সরকার দলীয় ক্যাডারদের আড়াল করার চেষ্টা করেছেন।
১৩ দফা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের আলেম-ওলামাদের কখনো গ্রেফতার বা হয়রানি করা হয়নি বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার আন্দোলনরত ১০ জন আলেমকে হত্যা করেছে। বহু আলেমকে গ্রেফতার হয়রানি করা হয়েছে। তারা দাবি করেন, শনিবারও ঢাকাসহ সারাদেশে ব্যাপক আলেম-ওলামাদের গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।




0 comments:
Post a Comment