ঢাকা: আপত্তিকর ও অপমানজনক বক্তব্য দেয়ায় এবার আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিডিয়া রুমে এক সংবাদ সম্মেলনে তারেকের আইনজীবী একথা বলেন।
তারেক রহমানের পক্ষে মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের (এসএ পরিবহন) মাধ্যমে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে এ নোটিস পাঠানো হয়।
আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ২৫ ও ২৬ মে দৈনিক সমকালে ও ইত্তেফাকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা আজ এই উকিল নোটিস প্রেরণ করেছি।
কামরুল ইসলাম তারেক রহমান সম্পর্কে অপমানজনক, মিথ্যা ও আপত্তিকর এবং অসত্য বক্তব্য দেন, যা ২৫ ও ২৬ মে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, ‘তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। তারেক রহমান প্যারোল নিয়ে বিদেশে গেছেন, সেই প্যারোল আর নেই।’
নোটিসে বলা হয়, ‘বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বিএনপির সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য উদ্দেশ্যমূলক।’




0 comments:
Post a Comment