বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » তারেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আবেদন ও গ্রেপ্তারে ইন্টারপোলের প্রতি নির্দেশ

তারেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আবেদন ও গ্রেপ্তারে ইন্টারপোলের প্রতি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দুর্নীতি মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদন করেন।

৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক আবেদনটির ওপর শুনানি গ্রহণ করেছেন। তবে কোন আদেশ দেননি তিনি।

তারেক রহমানকে এ মামলায় পলাতক হিসেবে দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ইংরেজিতে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে এ মামলায় আদালতে হাজির করে বিচারের মুখোমুখি করার জন্য এ আবেদন করা হয়।

ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আবেদনের বিষয়টি সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।

২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
চার্জশিট দাখিলের ১ বছর পর ২০১১ সালের ৮ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন।

এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন