বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » স্বরাষ্টমন্ত্রী কথা বললেই রাজনৈতিক উত্তেজনা বাড়ে: ফখরুল

স্বরাষ্টমন্ত্রী কথা বললেই রাজনৈতিক উত্তেজনা বাড়ে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক     
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিনি কথা বললেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

তিনি শুক্রবার সকালে উত্তরার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে যেসব ভাষায় কথা বলেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায়না। তার কথায় রাজনৈতিক ময়দানে উত্তেজনা বেড়ে যায়। আর রাজনীতিতে মুচলেকা বলতে কোনো শব্দ নেই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেন, ‘আগামী তিন বছর রাজনীতি করবেন না এমন মুচলেকা নিয়ে তারেক রহমান জামিনে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি জামিনের শর্ত অমান্য করেছেন।’

মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘গত সাড়ে চার বছরে সরকার তারেক রহমানের একটি মামলাও প্রমাণ করতে পারেনি। তাদের মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য জিয়া পরিবারের সুনাম ও সম্মান নষ্ট করা। সরকারের আশা জিয়া পরিবার ধ্বংস হয়ে যাক।’

আইন করে হরতাল বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতি দৃষ্টিআকর্ষণ করা হলে তিনি বলেন, ‘গণতন্ত্রে হরতাল বন্ধ করার কোনো আইন নেই। সরকার যখন অগণতান্ত্রিক আচরণ করে তখন জনগণ হরতাল-অবরোধ দিয়ে তার প্রতিবাদ জানায়। আর প্রতিবাদ করা জনগণের মৌলিক অধিকার।’

আলাপ-আলোচনা করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিরসন করতে হবে এমন মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সরকার জেনে-শুনে জনগণকে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চাইছে।’

তিনি বলেন, ‘বিএনপি তার লক্ষে অবিচল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে আমরা হতে দিব না। আমরা সেই নির্বাচনে অংশ নিব না।’

1 comments:

  1. Anonymous21:50

    Mirza Fakrul Islam says the correct statement. Mo kha Alamgir is a problem to the current govt. He makes everything complicated. He is a man of many complications - information, lies and making stories. He is not a man of trust. He all the time makes stories and says bullshit. At the same time, whatever he states, is full of rubbish and worthless statements which he cannot stand. He was uplifted by Late Zia while he concentrated his attention on village works. Now he forgot him and does not acknowledge his gratitude to Zia. He is a nonsense and rubbish person.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন