বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সোমালিয়ার মোগাদিসুর আদালতে হামলায় নিহত ২০ জনের মত

সোমালিয়ার মোগাদিসুর আদালতে হামলায় নিহত ২০ জনের মত


সোমালিয়ায় আদালতে হামলায় নিহত ২০

ঢাকা: আফ্রিকার একটি অন্যতম অস্থিতিশীল দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি আদালতে সিরিজ বোমা ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক মাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীরা আদালত প্রাঙ্গনে প্রবেশ করে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ঘটায়। তার সঙ্গে নির্বিচারে গুলিও চালায়। এর ফলে উপস্থিত নিহত হয় ১৬ জন।পরে দেশটির বিমানবন্দরের পাশের রাস্তায় একটি গাড়ি বিস্ফোরণে নিহত হয় আরো চারজন। এদের মধ্যে দুই জন তুরস্কের বাসিন্দা রয়েছে। হামলায় আক্রমণকারীও নিহত হয়।

কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে অধিকাংশ মোগাদিসু বাসিন্দা মনে করেন এই হামলার সঙ্গে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের যোগসাজগ  রয়েছে।

বিবিসি  খবরে বলা হয়,  সশস্ত্র দুর্বৃত্তরা আদালত চলাকালীন সময়ে হঠাৎ আদালতের ভেতরে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। তারপর একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়।
তারপর আদালতের নিরাপত্তা কর্মীদের সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা সোমালিয়া মিলিশিয়ারি পোশাক পরিহিত ছিল।তবে এখন ও কেউ হামলার কথা শিকার করে নাই।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন