আহমেদ হাসান
তাজা নিউজ
রাজশাহী :
রাজশাহী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধান দাবিতে আগামীকাল সোমবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।
রবিবার রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি দেয়া হয়।
এতে দাবি করা হয়েছে, ‘আনোয়ারুল ইসলাম মাসুমকে গত ৪ এপ্রিল র্যাব-৫ এর সদস্যরা রাত আড়াইটার দিকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। এরপর বিগত ৯ দিনেও তাকে আদালতে হাজির করা হয়নি এবং তার কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না।’তবে এইচএসসি ও আলীম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে যৌথ বার্তায় ছাত্রশিবির রাজশাহী মহানগরী সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মো. আব্দুল কাদের, রাজশাহী জেলা পূর্ব সভাপতি সালাউদ্দিন মানিক, চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি শফিক এনায়াত উল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মাসুদ রানা এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এতে নেতারা আনোয়ারুল ইসলাম মাসুমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির ও নিঃশর্ত মুক্তি না দিলে রাজশাহীকে সারা বাংলাদেশ থেকে বিছিন্ন করে দেয়ার হুমকি দেন।
এছাড়া দাবি আদায়ে হরতাল পালন করতে রাজশাহীবাসীর প্রতি আহবান জানান তারা।




0 comments:
Post a Comment