বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হরতালকারীদের নাড়াচাড়ায় ‘রানা প্লাজা’ ধসে পড়তে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালকারীদের নাড়াচাড়ায় ‘রানা প্লাজা’ ধসে পড়তে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
ঢাকা: ‘মৌলবাদী বিএনপি’র হরতাল সমর্থকরা ফাটল ধরা ভবনটি নাড়াচাড়া করায় সাভারের ‘রানা প্লাজা’ ধসে পড়তে পারে বলে সন্দেহ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।

বুধবার বিবিসি বাংলা-কে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী এমন আশঙ্কার কথাটি জানান।

মহিউদ্দিন খান বলেন, ‘এখানে দৃশ্যত ইমরাত নির্মাণের বিধি মানা হয়নি। দৃশ্যত যেসব উপাদন ব্যবহার সঙ্গত এবং আইন অনুযায়ী বাধ্যবধকতা ছিল তা সর্বাংশে ব্যবহার করা হয়নি। যারা ইমারতের নকশা অনুমোদন দিয়েছেন এবং নির্মাণের তত্ত্বাবধান করেছেন তাদের গাফিলতি ছিল। এ গাফিলতির কারণেই মূলত মর্মান্তিক এই ঘটনা ঘটে।’

গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের ফলাফল পেলে তার আলোকে যথাযথ ব্যবস্থা নেব।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরেকটি বিষয় আমার নজরে এসেছে- ওই এলাকায় মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল। আমাকে বলা হয়েছে, হরতাল সমর্থক কতিপয় ভাড়ালে লোক সেখানে গিয়ে এই যে ভাঙ্গা দালান বা ফাটল ধরা দেয়াল ছিল, সে দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করে। এটিও এ ধরনের একটি ধসের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হতে পারে।’


নাড়াচাড়ার কারণেই ভবনটি ধসে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কিছু অংশ হতে পারে। ভবন সম্পর্কে আপনার এটাও মনে রাখা দরকার- যখন একটি ভবন ধসে পড়া শুরু হয়, তখন তার একটি অংশ বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের ওপর এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।’

ফাটল ধরা ভবনে কর্মীদের মাইকিং করে জোরপূর্বক নেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মহিউদ্দিন খান বলেন, ‘আমরা পুলিশ রাষ্ট্র নই, সব কিছু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা বলেছি- বিপজ্জনক এবং স্থানীয় কর্তৃপক্ষও বলেছে। তথাপি কতিপয় লোক সেখানে গেছেন, আমাকে বলা হয়েছে, তারা নিজেদের সম্পত্তি ও জিনিসপত্র উদ্ধার করতে গেছেন।’

ভবনের মালিক ক্ষমতাসীন দলের হওয়ায় বিচার নিয়ে আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে মালিকানা ও ব্যবস্থাপনার পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়ার কথা ছিল তা নেননি। কোনো ব্যক্তির অবহেলা, খামখেয়ালি কিংবা নাশকতামূলক কাজের কারণে এ ঘটনা ঘটে থাকলে দলের সঙ্গে সম্পৃক্ততা কিংবা আত্মীয়তার কারণে কাউকে রেহাই দেয়া হবে না।’

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন আট তলা ‘রানা প্লাজা’ ধসে বুধবার সকালে শতাধিক নিহত হয়। আহত হয় আট শতাধিক।

এখনও ভবনের মধ্যে জীবিত অনেকে আটক পড়ে আছেন। এছাড়া নিচ তলাগুলোর মধ্যে যারা ছিলেন তাদের অধিকাংশই নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেয়। এরপর ব্যাংকসহ কিছু কার্যালয় বন্ধ করে দেয়া হলে আজ সকালেও ভবনের গার্মেন্টস কারাখানাগুলোতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মালিকরা।

5 comments:

  1. Anonymous17:03

    Bastard!

    ReplyDelete
  2. Anonymous17:05

    Anything is possible. That's why please allow a Judicial Committee to investigate as per BNP's demand.

    ReplyDelete
  3. Anonymous19:36

    Mo.Kha Alamgir all through speaks non-sense words. Never speaks the correct words. That means- basically he is a damn bastard type person, although he seems to be an educated person. He is a Pakistani Razakar. He is a great thief. He stole huge amounts of the Bangladeshi public money to become a rich man. He becomes the owner of 20 crores of takas. He has become the owner of a private bank.

    ReplyDelete
  4. Bangladesh7101:57

    মখা আলমগীর যে আসলে একটা মগা আলমগীর এটা আবার প্রমানীত।চাগ সমাজের প্রতিনিধি

    ReplyDelete
  5. আমি একজন উওম শয়তান01:58

    ato bolod je amader home minister age jantam na

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন