বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » রানার বাবা কলু খালেক গ্রেফতার

রানার বাবা কলু খালেক গ্রেফতার

ঢাকা, ২৯ এপ্রিল: সাভারে ভবন ধসের ঘটনায় রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা মো. সোহেল রানার বাবা আব্দুল খালেক ওরফে কলু খালেককে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক দুপুর আড়াইটার  দিকে রানার প্লাজার সামনে অস্থায়ী অপারেশন কন্ট্রোল রুম থেকে কলু খালেকের গ্রেফতারের ঘোষনা দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ শাখার উপ কমিশনার হাজী মাসুদুর রহমান জানান, দুপুর দু্‌ইটা ১০ মিনিটে তাকে রমনার মগবাজার এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। রানার প্লাজার মূল মালিক হচ্ছে রানার বাবা আব্দুল খালেক।

রবিবার দুপুরে মো. সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে দুই আশ্রয় দাতাসহ গ্রেফতার হয়। এর আগে রানা স্ত্রী মিতু, চাচাতো ভাই জাহাঙ্গীর, চাচাতো ভাইয়ের স্ত্রী, রানার প্লাজার পরিচালক ফুফা আনোয়ারও পুলিশের হাতে আটক হয়েছে বিভিন্ন সময়ে। রানা প্লাজার ৫ গার্মেন্ট মালিকের ৪জনও গ্রেফতার হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন