রবিবার দুপুর দুইটা ২০ মিনিটে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান এক ই-মেইল বার্তায় সাংবাদিকদের এ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ছাত্রশিবির রাজশাহী মহানগরী সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি আবদুল কাদের, রাজশাহী জেলা পূর্ব সভাপতি সালাউদ্দিন মানিক, চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি শফিক এনায়াত উল্লাহ, জেলা সভাপতি মাসুদ রানা যৌথ বার্তায় এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
নেতারা বলেন, অবিলম্বে যদি তাকে আদালতে হাজির ও নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে হরতালই শেষ কর্মসূচি নয়। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে রাজশাহীকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম মাসুমকে গত ৪ এপ্রিল রাত আড়াইটার দিকে র্যাব-৫ এর সদস্যরা রাত আড়াইটার দিকে আটক করে নিয়ে যায়। এর পর থেকে আইনশঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়। এ ঘটনায় মাসুমের সন্ধান চেয়ে দুই দফা সংবাদ সম্মেলন করে তার পরিবার।




0 comments:
Post a Comment