সেলিম ভূইয়া আরও বলেন, তিন দফা দাবিতে মাহমুদুর রহমান কারাগারে অনশন করছে। কিন্তু সরকার অনশনে কর্ণপাত না করে তার ওপর মানসিক নির্যাতন করছে। সন্ত্রাসী কায়দায় মাহমুদুর রহমানকে ইলেকট্রিক শট দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার মুখে ধর্ম আর অন্তরে নাস্তিকবাদ লালন করে। এ সরকার ধর্ম বিরোধী। যারা ধর্মের কথা বলে সরকার তাদের ফ্যাসিবাদ কায়দায় গ্রেপ্তার করে কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত।
সরকারের নির্যাতনে সারা দেশের মানুষ অতিষ্ঠ। সবার একটি দাবি। স্বৈরাচারী সরকারের পতন। ১৮ দলীয় জোটের ডাকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঢাকার মুখে যাত্রা শুরু করেছেন সাধারন জনগণ।
মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট।
একই সময়ে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে প্রেসক্লাবে প্রতীকী অবস্থান কর্মসূচি করেন।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন বাদল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদালয় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।




0 comments:
Post a Comment