ঢাকা : জীবনসঙ্গীর গুম হবার এক বছরের মাথায় এসেও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী আশা হারাননি। লুনা বলে যাচ্ছেন যে, তার স্বামী এখনো সরকারের কাছে রয়েছে এবং সরকার চাইলে তাকে ফেরত পেতে পারেন তিনি।
বুধবার সকালে লুনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার গুম হয়ে যাওয়া স্বামীর রাজনৈতিক সহকর্মীরা।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ইলিয়াস পরিবারের সঙ্গে দেখা করতে যান খন্দকার মোশাররফ হোসেন সহ অন্য নেতারা। এদের মধ্যে ছিলেন দলটির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।
রাজধানীর বনানীতে ইলিয়াস পরিবারের বাসভবনে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘‘ইলিয়াস আলী সরকারের কাছেই রয়েছে। আমরা অনুরোধ করবো সরকার যেন তাকে বের করে এনে দেয়।”
একইভাবে ইলিয়াসের আলী স্ত্রী তাহসিনা রুশদির লুনা সাংবাদিকদের বলেন, “আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছি। আমরা বিশ্বাস করি সরকার ইচ্ছা করলেই ইলিয়াস আলীকে ফেরত দিতে পারে।”
ইলিয়াসী আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলীসহ গুম হন। বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এই এম. ইলিয়াস আলীর সবশেষ রাজনৈতিক তৎপরতার মধ্যে ছিল টিপাইমুখ বাধ বিরোধী আন্দোলন। সিলেট অঞ্চলের সুরমা নদীর ভারতীয় অংশে বাধ নির্মাণে ভারত সরকারের উদ্যোগের বিরুদ্ধে জনআন্দোলন গড়ে তুলেছিলেন ইলিয়াস আলী।
বুধবার ইলিয়াস স্ত্রী লুনা সাংবাদিকদের বলেন, ‘‘ইলিয়াস আলী খুঁজে বের করে দেয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া পাইনি।’’




0 comments:
Post a Comment