বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » দেশ পেতে যাচ্ছে প্রথম নারী স্পিকার

দেশ পেতে যাচ্ছে প্রথম নারী স্পিকার


altঢাকা ডেস্ক :: বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার নির্বাচিত হচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ বিবেচনায় রেখে প্রথমবারের মতো একজন
নারীকে এমন উচ্চ পর্যায়ে স্থান দেয়ার ঘটনাটি ঘটতে যাচ্ছে। শিরীন শারমিনকে সমর্থন দিয়েছে দলটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা।
দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে অ্যাডভোকেট আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় স্পিকার পদটি শূন্য হয়।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ বেশ কিছু পদে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। সেক্ষেত্রে স্পিকার হিসেবে একজন নারীকে নির্বাচিত করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেইসাথে বর্তমান প্রেক্ষপটে নারীতে অবনমের চেষ্টারও কড়া জবাব হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরীর পিতা নোয়াখালীর জেলার চাটখিলের বিশিষ্ট ব্যক্তিত্ব রফিকুল্লাহ চৌধুরী। জাঁদরেল সিএসপি অফিসার হিসেবে তার বিশেষ খ্যাতি ছিল। বাংলাদেশ সরকারের সচিবও ছিলেন তিনি।
শিরীন শারমীনের মা প্রফেসর নাইয়ার সুলতানা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।
শিরীন শারমীনের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন পেশায় ফার্মাসিউটিক্যাল কনসাল্ট্যান্ট। তাঁদের দুটি সন্তান রয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান, ১৯৮৫ সালে এইচএসসি একই বোর্ডে মানবিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এ ফাস্ট ক্লাস ফাস্ট হন।এরপর ১৯৯২ সালেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। ২০০০ সালে তিনি আইনে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

1 comments:

  1. The Awamis are going to show many things to the people of Bangladesh. Hasina has deprived Col. Shawkhat from being the Speaker of the Parliament.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন