বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ধ্বংসস্তূপের উদ্ধারকাজে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান

ধ্বংসস্তূপের উদ্ধারকাজে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান


নিউজ ডেস্ক
ঢাকা: সাভারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।

কূটনেতিক সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ রবিবার এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ এপ্রিল আটতলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়। দুর্বলভাবে সজ্জিত স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজছেন জীবিতদের।

এতে আরও বলা হয়, ভবন ধসের পরপরই অভিজ্ঞ দুর্যোগ উদ্ধার দল পাঠিয়ে সহায়তার কয়েকটি বিদেশি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। এই সহায়তা নিলে হয়তো আরও অনেক প্রাণ রক্ষা করা সম্ভব হতো।

বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার আশঙ্কা করছিলেন, এ প্রস্তাব গ্রহণ করলে তাদের জাতীয় অহংকার ভুলুণ্ঠিত হবে।’ বিস্তারিত আসছে...

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন