বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হেফাজতের চট্টগ্রাম মহাসমাবেশ শুরু

হেফাজতের চট্টগ্রাম মহাসমাবেশ শুরু



চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম: ১৩ দফা দাবির সমর্থনে ঢাকা লংমার্চ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহাসমাবেশ নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে শুরু হয়েছে।

শানে রেসালত মহাসম্মেলন নামে আয়োজিত এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সকাল ১০ টায়। ইতিমধ্যে সমাবেশে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের উপজেলাসমুহ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

মহাসমাবেশস্থলের চতুর্দিকে মোতায়েন রয়েছে  পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। মহাসমাবেশ স্থলের চারিদিকে প্রায় অর্ধকিলোমিটার এলাকায় মাইক স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করছেন সংগঠনের নায়েবে আমির আল্লামা হাফেজ তাজুল ইসলাম। মাঠ পর্যায়ের নেতাদের পাশাপশি উদ্বোধনী অধিবেশনে  সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাঈনুদ্দিন রুহি ও মওলানা আজিজুল হক ইসলামাবাদী ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি শাহ আহমদ শফি বিকালে মহাসমাবেশে উপস্থিত থাকবেন এবং সার্বিক পরিস্থিতি ও আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন